পবিত্র কুরআন » বাংলা » বই » রমযানের বিষয়ভিত্তিক হাদিস : শিক্ষা ও মাসায়েল
রমযানের বিষয়ভিত্তিক হাদিস : শিক্ষা ও মাসায়েল
রমযানের বিষয়ভিত্তিক হাদিস, শিক্ষা ও মাসায়েল: লেখক বলেছেন: “সিয়াম, ইতিকাফ, রমযানের কিয়াম ও লাইলাতুল কদর ইত্যাদি বিষয়ে ষাটটি দরস তৈরি করেছি, যা থেকে বিশেষভাবে দ্বীনের দায়ি ও মসজিদের ইমামগণ এবং সাধারণভাবে সকল মুসলিম উপকৃত হবেন, ইনশাআল্লাহ। প্রত্যেক দরসের ভিত্তি রেখেছি কুরআন ও হাদিসের ওপর, যদি শিরোনামের অনুকূলে কোন আয়াত পেয়েছি, তাহলে তা উল্লেখ করেছি, অতঃপর হাদিস উল্লেখ করেছি। আর শিরোনামের অনুকূলে কোন আয়াত না থাকলে সরাসরি উক্ত বিষয়ের হাদিস উল্লেখ করেছি। হাদিস বাছাই করার ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করার উপযুক্ত সহিহ ও হাসান হাদিসগুলো নির্বাচন করেছি, দুর্বল হাদিস এড়িয়ে গেছি। আল্লাহ সবাইকে এর দ্বারা উপকৃত হওয়ার তওফিক দান করুন।”সংকলন : ইবরাহীম বিন মুহাম্মাদ আল হুকাইল
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/368367
বই
- ইবাদত-বন্দেগীতে মধ্যম পন্থা অবলম্বনআল্লাহর দীন সহজ। বান্দাদের জন্য যা সহজ আল্লাহ তাআলা তা-ই তাদের জন্য বিধিবদ্ধ করেন। আর যা কঠিন আল্লাহ তাদের জন্য তা চান না। আর দীনের ব্যাপারে যে বাড়াবাড়ি করে দীন তাকে পরাহত করে ফেলে। বক্ষ্যমাণ গ্রন্থে এ বিষয়টির প্রতিই আলোকপাত করা হয়েছে এবং ইবাদত পালনে ইফরাত, তাফরিত তথা অতিরঞ্জন থেকে দূরে থাকার প্রতি তাগিদ করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/320548
- তারবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধনতারবিয়া : আত্মার খোরাক জোগানো ও চরিত্র সংশোধনের জন্যে একটি গুরুত্বপূর্ণ বই, এতে নিম্নবর্ণিত বিষয়াবলি স্থান পেয়েছে : (১) আল্লাহর জন্যে ভালবাসা, (২) জিকির, (৩) দুআ, (৪) অন্তর ও তার রোগসমূহ, (৫) শয়তানের ধোঁকা, (৬) গুনাহের দরজা, (৭) জিভের হিফাজত, (৮) শ্রুতিগত বিষয়ের প্রকার, (৯) পাপ ও প্রতিকার, (১০) পাপ থেকে মুক্তিলাভের উপায়, (১১) আত্মসমালোচনা, (১২) দৃঢ়তা, (১৩) যাতে আমাদের শেষ পরিণতি হয় ভাল হবে। পাঠক মাত্রই বইটির দ্বারা উপকৃত হবে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
সম্পাদক : কাউসার বিন খালিদ - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/75079
- সন্তানের লালন-পালন ও তালীম তরবিয়ত : ইসলামিক দৃষ্টিকোণইসলামী আদর্শের আলোকে শৈশব থেকে প্রাপ্তবয়ষ্ক হওয়া পর্যন্ত কীভাবে আপনি আপনার সন্তানদেরকে লালন-পালনে সক্ষম হবেন, সন্তানের আচার-আচরণ, অভ্যাস-চরিত্র যথার্থরূপে গড়ে তোলার প্রয়াস পাবেন, কীভাবে আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবেন, বক্ষ্যমাণ বইটি, এ ক্ষেত্রে , আপনাকে পথ দেখাবে খুবই নান্দনিক কায়দায়।
সংকলন : মুহাম্মদ বিন শাকের শরীফ
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - আলী হাসান তৈয়ব
অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/207208
- রমজান বিষয়ক ফতোয়ারমজান বিষয়ক ফতোয়া : উলামায়ে সালাফের ফতোয়া থেকে রমজান, সিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ত্রিশটি ফতোয়া এখানে সংকলন করা হয়েছে। আশা করি প্রত্যেক রোজাদার এর দ্বারা উপকৃত হবেন।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/54573
- মৃত ব্যক্তির জন্যে ইছালে ছাওয়াব: শরীয়তের দৃষ্টিভঙ্গিবাংলা ভাষাভাষী এমন অনেকেই আছেন, যারা কিছু অভ্যাস ও আমলের আশ্রয়ে মৃত ব্যক্তির জন্যে ছাওয়াব পৌছাতে চান। এ ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী, তা বিস্তারিতভাবে বইটিতে আলোচনা করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/140262












