পবিত্র কুরআন » বাংলা » বই » আকীদা ও ফিকহ্ (৩)
আকীদা ও ফিকহ্ (৩)
অত্র বইটিতে একদল বিদগ্ধ শিক্ষাবিদ ও গবেষক শিশুদের স্বভাব-প্রকৃতি ও মননশীলতার প্রতি গভীর দৃষ্টি রেখে আকীদার মৌলিক বিষয় ও ফিকার গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল সন্বিবিষিত করেছেন। বইটি কেজি থ্রি বা তৃতীয় শ্রেণীর শিশু-কিশোরদের জন্য পাঠ্য করা হলে বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।সংকলন : মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/177588
বই
- সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও আদববক্ষ্যমাণ গ্রন্থে সুন্নতের অনুসরণ-বাস্তবায়ন ও সুন্নতের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ সম্বলিত আয়াত ও হাদীস সন্নিবেশিত করা হয়েছে। প্রতিটি আয়াত ও হাদীসে উল্লিখিত আহকাম, মাসায়েল ও আদবের প্রতিও অত্যন্ত চমৎকারভাবে আলোকপাত করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/321527
- হিল্লা বিয়েহিল্লা বিয়া অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে তিন তালাক দেয়, তখন স্ত্রী তার উপর হারাম হয়ে যায়, যতক্ষণ না স্ত্রী সে ব্যতীত অন্য স্বামীকে বিয়ে করে। যেমন আল্লাহ তার কুরআনে উল্লেখ করেছেন, যেরূপ এসেছে তার নবীর সুন্নতে এবং যার উপর সকল উম্মতের ঐক্যমত। কোন ব্যক্তি যখন এ নারীকে তালাক দেয়ার নিয়তে বিয়ে করে, যেন সে তার পূর্বের স্বামীর জন্য হালাল হয়, তখন এ বিয়ে হয় হারাম ও বাতিল। লেখক এ বইয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে হিল্লা বিয়া সম্পর্কে বিশদভাবে বর্ণনার প্রয়াস পেয়েছেন। প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অতঃপর এ বিষয়ে বিশেষজ্ঞ মুফতিদের কয়েকটি ফতোয়া ও তালাক সংক্রান্ত দু’টি আয়াত তাফসিরসহ উদ্ধৃত করেছেন। আশা করছি সকল শ্রেণির পাঠক এ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।
সংকলন : সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/338957
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের সাধারণ প্রশ্নের জবাবঅমুসলিমদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ড. জাকির নায়েক বক্ষ্যমাণ বইটিতে। ইসলাম, ইসলামি আদর্শ, ইসলামি ডিসকোর্সের আওতাধীন বিভিন্ন বিধি-বিধান বিষয়ে অমুসলিম ব্যক্তিরা সাধারণত যেসব প্রশ্ন উত্থাপন করে থাকেন, বিস্তারিত ও খুবই যুক্তিগ্রাহ্য আকারে সেগুলোর জবাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েক। বইটি মুসলিম অমুসলিম নির্বিশেষে পড়ে দেখা উচিত।
সংকলন : জাকের নায়েক
Source : http://www.islamhouse.com/p/219071
- আল কুরআনের ১৬০ মুজিজা ও রহস্যআল কুরআনের ১৬০টি মুজিজা ও রহস্য: বর্তমান বইটি আল কুরআনের অলৌকিক ও রহস্যময় বিষয়কেন্দ্রিক একটি অনবদ্য রচনা। বিষয়বস্তুর চয়নে, বিন্যাসে, সাবলীল উপস্থাপনায়, বইটি...এক্ষেত্রে রচিত অন্যান্য বইয়ের তুলনায়...অনন্যসাধারণ বললে অত্যুক্তি হবে না। বইটি আল কুরআনের ১৬০ টি মুজিজার আলোচনা স্থান পেয়েছে। বইটির ইংরেজি এডিশন পড়ে আমেরিকায় অনেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন।
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Source : http://www.islamhouse.com/p/277904
- কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রমপ্রবন্ধটিতে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব, তাঁর দা‘ওয়াহ এর পদ্ধতি ও কার্যক্রম এবং তাঁর দাওয়াত থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়সমূহ স্থান পেয়েছে।
সংকলন : মো: আব্দুল কাদের
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/384028












